logo
ads

প্রথমবার সংসদে দাড়িঁয়ে যা বললেন এমপি নুরুল

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ পি.এম
প্রথমবার সংসদে দাড়িঁয়ে যা বললেন এমপি নুরুল

ছবি:সংগৃহীত

 

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নূরুল বলেছেন, শিক্ষার দিক দিয়ে ৬৪ জেলার মধ্যে সুনামগঞ্জ ৬৩ নম্বারে রয়েছে। এমনাক এই জেলার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে হাওরের এই জেলায় শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্য ব্যবস্থায় বঞ্চনার শিকার হয়েছে। সুনামগঞ্জ-৪ আসনের শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্য উন্নয়নে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।
তিনি হাওরের ফসল রক্ষা বাঁথ নিয়ে বলেন, প্রতি বছর সুনামগঞ্জের একটিমাত্র বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণে শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় ।   কিন্তু অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ কৃষকদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় শত শত হেক্টর জমির ফসল তলিয়ে যাচ্ছে। পানি নিষ্কাশনের জন্য বাঁধ কেটে দেওয়া দরকার। আগামীতে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও স্লুইসগেট নির্মাণ করা হলে জলাবদ্ধতা থাকবে না।

নুরুল আরোও বলেন,  হালুয়ারঘাট-ধারারগাঁওয়ে সুরমা নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি র্দীঘ দিনের। আমি নির্বাচনের সময় কথা দিয়েছিলাম বিজয়ী হলে এই সেতু নির্মাণে সংসদে কথা বলে মানুষদের দাবি আদায় করব। এমিকি বিশ্বম্ভরপুর ও ডলুরায় শুল্ক বন্দর স্থাপনের দাবি জানাচ্ছি। সুনামগঞ্জ একটিমাত্র সড়কের মাধ্যমে সিলেটের সঙ্গে যুক্ত, এর বিকল্প এখনও তৈরি হয়নি। আমি সিলেটের ৬ লেনের সড়কের সঙ্গে সুনামগঞ্জকে যুক্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ