logo
ads

সুনামগঞ্জে পৌর যুবলীগ নেতার বাসায় হামলা ও ভাঙচুর

Focus TV 24

প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পি.এম
সুনামগঞ্জে পৌর যুবলীগ নেতার বাসায় হামলা ও ভাঙচুর

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ পৌরসভার বড়পাড়া এলাকায় সুনামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ান আলীমের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রেজুয়ান আলীমের বাসা লক্ষ্য করে হামলা চালিয়ে বিভিন্ন অংশে ভাঙচুর করে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সময় পরিবারের সদস্যরা বাসায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এর আগেও বেশ কয়েকবার অজ্ঞাত ব্যক্তিরা কাগজে মোড়ানো পাথর নিক্ষেপ করে প্রাণনাশের হুমকি দিয়েছিলো। এসব চিরকুটে তারা লিখে "তোর ছেলে আওয়ামিলীগ ক্ষমতায় থাকাকালীন যে ক্ষমতা দেখিয়েছে  এখন তার হিসাব নেবো" অন্য একটা কাগজে লিখা ছিলো "রেজুয়ান তর সময় ফুরায়ে আসছে" তবে এসব চিরকুট কে বা কাহারা দিয়েছে বা হুমকিদাতাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

রেজুয়ান আলীমের বাবা অভিযোগ করেন, তার ছেলে ও পরিবারকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ বলেন, “হামলার বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে শুনেছি। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ