আজ রবিবার সকাল ১১ টার দিকে স্থানীয় ইটাখলা নদীর শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট নামক এলাকায় তার মরদেহ ভেসে উঠে। শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানাল পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়ছিল শিশু মাহি।
স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ ইটাখলা নদীতে গোসলের সময় পানিতে ডুবে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ শহর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুই দিন পর আজ সকালে নদীর পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়েছিল শিশু মাহি। ওই দিন ফায়ার সার্ভিসের ডুবুরিদল খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। আজ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

