logo
ads

সুনামগঞ্জে ৩ লাখ ৫৩ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

তামিম রায়হান

প্রকাশকাল: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পি.এম
সুনামগঞ্জে ৩ লাখ ৫৩ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

ছবি: এফ টিভি

সুনামগঞ্জে আগামীকাল ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। তিন সপ্তাহব্যাপী এই কার্যক্রমে জেলার ১২টি উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

রোববার(১৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়।এতে জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার রাজেশ সিংহের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় মোট ৩ লাখ ৫৩ হাজার ৩৪৫ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হবে। এ লক্ষ্যে সদর উপজেলার ২৫০ শয্যা হাসপাতালসহ ১১টি স্থায়ী কেন্দ্র এবং ২ হাজার ১৬৬টি অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
টিকাদান কার্যক্রমে ২৭৮ জন টিকাদানকারী ও ৫৪৫ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।জেলার ২৭৩টি ওয়ার্ডে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দিয়ে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ