logo
ads

যাদুকাটা নদীর পাড় কেটে বালু তোলার সময় বালু চাপায় স্কুল ছাত্রের মৃত্যু ‎

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০০ পি.এম
যাদুকাটা নদীর পাড় কেটে বালু তোলার সময়  বালু চাপায়  স্কুল ছাত্রের মৃত্যু ‎

ছবি:সংগৃহীত

‎সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটার নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় বালুর নিচে চাপা পড়ে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের ছাত্রের নাম শাহ আলম (১৫), তিনি পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও  স্থানীয় মিয়ারচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো সে।
‎স্থানীয়রা জানান, আজ ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে যাদুকাটা নদীর লাউড়েরগড় ডালারপাড় এলাকার জামালের চরে শ্রমিকদের সাথে বালু উত্তোলনের সময় নদীর তীরে এই ঘটনা ঘটে।
‎‎স্থানীয় এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকাল থেকে যাদুকাটা নদীর লাউড়েরগড় ডালারপাড় জামালের চর এলাকায় ৮/১০ টি নৌকা নিয়ে শতাধিক শ্রমিক অবৈধভাবে নদী পাড় কেটে বালু উত্তোলন করছিলেন। স্কুল বন্ধ থাকায় শাহ আলম তার বড় ভাই ও চাচাদের সাথে নদীতে কাজ করতে গিয়েছিলে। এসময় হঠাৎ করেই নদীর পাড় ধসে পড়লে স্কুল ছাত্র শাহ আলমসহ চারজন বালুর নিচে চাপা পড়েন। এসময় তার সাথে থাকা অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন শাহ আলমকে বালুর নিচ থেকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 
‎তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই নাজমুল ইসলাম জানান, বালুর নিচে চাপা পড়ে একস্কুল ছাত্র নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শ্রমিক ও স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর ‎মামলা দায়ের করা হবে।

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

যাদুকাটা নদীর পাড় কেটে বালু তোলার সময়  বালু চাপায়  স্কুল ছাত্রের মৃত্যু ‎

শিক্ষিকাকে গভীর রাতে ওয়াটসআপে কল দেন শিক্ষা অফিসার !

সুনামগঞ্জের তাহিরপুরে এক সহকারী শিক্ষিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহ

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ