logo
ads

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত

রাজিব দাস, দিরাই প্রতিনিধি

প্রকাশকাল: ৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ পি.এম
সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত

ছবি: এফ টিভি

সুনামগঞ্জের দিরাই উপজেলা রফিনগর  ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে ২ জন নিহত ও  ২০ জন আহত হয়েছেন। 
আজ বুধবার সন্ধ্যার পর উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, রফিনগর গ্রামের ও সাদিরপুর গ্রামের। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেলে সাদিরপুর গ্রামের মোশাহিদ মিয়ার ধান শুকানোর খলার উপর দিয়ে ট্রলি নিয়ে যায় একই গ্রামের হোসাইন আহমেদের লোকজন। 
এনিয়ে সন্ধ্যার পর দুই পক্ষের লোকজন প্রথমে কথা কাটাকাটি করেন, পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে টেঁটার আঘাতে মোশাহিদ মিয়ার পক্ষের আব্দুল হামিদের ছেলে আহাদ নুর (২৭)
 গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
 আহত হয় নিহত আহাদ নুরের বাবা আব্দুল হামিদ (৬০), আবু সুফিয়ান (২৬),  রুবেল মিয়া (৪০) ও মোফাজ্জল হোসেন (৪২)। 
অন্যদিকে একই সময়ে রফিনগর গ্রামের আশরাফ উদ্দিনের পক্ষে একটি রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে গ্রামের শফিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে আশরাফ উদ্দিনের পক্ষের  মৃত তাহের আলীর ছেলে গিয়াস উদ্দিন (৬০)  মারা যান।
 নিহ গিয়াস উদ্দিন রফিনগর ইউনিয়নের তাহের আলী ছেলে।  এসময আহত হয়েছেন আবুল নছর (৫৫), আলী হায়দার (২০) ও শিবির আহমদ (৩০)।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী বলেন,' রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত

শিক্ষিকাকে গভীর রাতে ওয়াটসআপে কল দেন শিক্ষা অফিসার !

সুনামগঞ্জের তাহিরপুরে এক সহকারী শিক্ষিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহ

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ