logo
ads

শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময়

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ২ অক্টোবর ২০২৬, ০৯:০০ পি.এম
শারদীয় দুর্গা পূজা  উদযাপনের  লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময়

দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে মতবিনিময় । ছবি: এফটিপি

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা পূজা উদযান পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মণি কাঞ্চন দাসের সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্যে রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী।

সভায় আরও বক্তব্যে রাখেন, জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য যোগেশ্বর দাস, সুখেন্দু সেন হারু, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, জেলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কলি তালুকদার আরতি, সদস্য সচিব বিমল বণিক, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেতুল  তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, সুনামগঞ্জ সম্প্রীতির জেলা, প্রতিটি পূজামন্ডপে স্বেচ্ছাসেবীরা কাজ করবেন এবং প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ স্থাপন করা হবে।

 আগামী ১৬ই অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে পূজা শেষ হবে। চলতি বছর জেলার ১২টি উপজেলায় ৪৪৪টি পূজামন্ডপে দুর্গা পূজা হবে। 

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ