logo
ads

সুনামগঞ্জের দিরাইয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী  করিম লোক উৎসব

হাবিবা আক্তার

প্রকাশকাল: ২৮ মার্চ ২০২৬, ০১:১৮ পি.এম
সুনামগঞ্জের দিরাইয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী  করিম লোক উৎসব

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আব্দুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে দুই দিনব্যাপী লোক উৎসব। যে উৎসবকে ঘিরে দুর দূরান্ত থেকে ছুটে এসেছেন করিম ভক্ত অনুরাগীরা। আর এতেই উজান ধল গ্রাম পরিণত হয়েছে মিলন মেলায়।
 মূলত ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ভাটি অঞ্চলে জন্মগ্রহণ করেন বাউল সম্রাট শাহ আবদুল করিম। দারিদ্র্যের সঙ্গে আজন্ম যুদ্ধ ছিল তার। কৃষি কাজের পাশাপাশি রচনা করেন কালজয়ী সব লোকগান। সমাজের নানা কুসংস্কার, সাম্প্রদায়িকতা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সুরে সুরেই প্রতিবাদ জানিয়েছেন তার জীবদ্দশায়।
সেই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে  শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার উজানধল গ্রামের মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী করিম লোক উৎসব।  যে উৎসবের শান্তির পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ ২ আসনের  (দিরাই -শাল্লা)  সংসদ সদস্য নাছির চৌধুরী, জেলা প্রশাসক ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার জাকির হোসেন।

তবে উৎসবের শুরুতেই আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগের বাহাদুরি এখন গেল কই সহ রাতভর ধল মাঠে গান পরিবেশন করেন স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা।
এদিকে, দুই দিনের এই লোক উৎসবকে ঘিরে উজান ধল মাঠে করিম ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়। সেই সাথে দুই দিনের এই উৎসবকে ঘিরে মাঠের চারদিকে শতাধিক দোকান পাঠ বসেছে। 
তবে দুর দূরান্ত থেকে আসা করিম ভক্তরা জানান, শাহ আব্দুল করিমের গান মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। সেই সাথে বাস্তব জীবনের সাথে  মিল রেখে তিনি অনেক গান রচিত করেছেন।
 
তবে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানালেন,  শাহ আব্দুল করিম কমপ্লেক্স নির্মাণ দাবি দীর্ঘ দিনের৷ তবে দ্রুত এই কমপ্লেক্স নির্মাণ করা হবে।
সুনামগঞ্জ ২ আসনের  (দিরাই -শাল্লা)  সংসদ সদস্য নাছির চৌধুরী বলেন,  বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে আমি খুব কাছ থেকে দেখেছি।  তার গান মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। 

তিনি আরোও বলেন,  আজকে করিম ভক্তরা শাহ আব্দুল করিম কমপ্লেক্স সহ যে দাবি গুলো উপস্থাপন করেছেন কথা দিচ্ছি সেই গুলো খুব দ্রুত বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন বাউলসম্রাট শাহ আবদুল করিম। দীর্ঘ সংগীতজীবনে তিনি রচনা করেছেন অসংখ্য জনপ্রিয় গান। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করলেও তাঁর গান ও দর্শন আজও বাঙালির হৃদয়ে সমানভাবে জীবন্ত রয়েছে।

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ