logo
ads

শাল্লায় বিদ্যালয়ের মাঠ লিজ ! সংস্কার না করায় ক্ষোভ  

শাল্লা প্রতিনিধি

প্রকাশকাল: ১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পি.এম
শাল্লায় বিদ্যালয়ের মাঠ লিজ ! সংস্কার না করায় ক্ষোভ  

ছবি:এফ টিভি

বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করবে, বিদ্যালয়ের সকল অনুষ্ঠান হবে। কিন্তু বিদ্যালয়ের খেলার মাঠের দখল দিয়ে দেওয়া হয় উন্নয়ন প্রকল্পের ঠিকাদারকে। ঠিকাদার দীর্ঘদিন বালু-পাথর ও নানা সামগ্রী মাঠে ফেলে রাখেন। এরপর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মাঠ থেকে সরানো হয় ঠিকাদারের মালামাল। কিন্তু মাঠে গর্তের সৃষ্টি হওয়ায় খেলাধুলার পরিবেশ নষ্ট হয়।‘
এমন অবস্থার সৃষ্টি হয়েছে সুনামগঞ্জের শাল্লা উপজেলার গিরিধর উচ্চ উচ্চ বিদ্যালয়ের মাঠের। কিন্তু দীর্ঘদিন পরও ওই বিদ্যালয়ের মাঠটি আর সংস্কার করা হয়নি।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা জানান, ২০২২ সালে প্রধান শিক্ষক দিরাই-শাল্লা সড়ক নির্মাণকারী ঠিকাদারকে অবৈধভাবে বিদ্যালয়ের মাঠ ব্যবহার করার সুযোগ দিয়েছিলেন। শর্ত ছিল মালামাল সরিয়ে নেওয়ার পর মাঠটি সংস্কার করে দেওয়া হবে। কিন্তু ঠিকাদার আজও মাঠটি সংস্কার করে দেয়নি। এনিয়ে এলাকার ১৪ জন সচেতন অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী সিলেট শিক্ষা বোর্ডের অধিদপ্তরের আঞ্চলিক উপ পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।  
অভিযোগ উল্লেখ করা হয়েছে, ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ঠিকাদার বিদ্যালয়ের মাঠ দখলে রেখে ইট,বালু,পাথর ও বিভিন্ন মালামাল রাখেন। ফলে মাঠে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সবধরনের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মাঠটি ঠিকাদারের কাছ থেকে দখলমুক্ত করা হলেও সংস্কার করে দেওয়া হয়নি। মাঠটি সংস্কার করে দেওয়াসহ ওই বিদ্যালয়ের নানা ধরনের সমস্যা, অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ করেছেন এলাকাবাসী।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সিলেট জজ কোর্টের আইনজীবী সুব্রত দাশ বলেন, গিরিধর উচ্চ বিদ্যালয় ভাটি এলাকার বাতিঘর। কিন্তু অবৈধভাবে বিদ্যালয়ের খেলার মাঠ ঠিকাদারকে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছিল। বালু-পাথরসহ নানা সামগ্রী রাখার কারণে মাঠের পরিবেশ নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন পরও মাঠটি সংস্কার করা হয়নি, যা খুবই দুঃখজনক। বিষয়টি বারবার প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করেও আমরা ব্যর্থ হয়েছি। গত বছরের জুন মাসে ভিটবালু ফেলে মাঠ সংস্কার করে দেয়ার কথা ছিল। কিন্তু আজও মাঠটি ব্যবহারের উপযোগি করে দেওয়া হয়নি।
মাঠ সংস্কারের বিষয়ে দিরাই-শাল্লা সড়ক নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা কালা বাবু দাস বলেন, প্রথমধাপে মাঠটি লিজ নিলেও দ্বিতীয় ধাপে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে মালামাল রাখার জন্য আবারও দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে মাঠটি আমাদেরকে দেওয়া হয়নি আর সংস্কারও করে দেওয়া হয়নি। তিনি বলেন, মাঠটি সংস্কারের বিষয়ে ঠিকাদারের সাথে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।
গিরিধর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন চৌধুরী বলেন, সড়কের মালামাল রাখার জন্য যখন মাঠটি দেওয়া হয়েছে তখন আমার মা মারা গিয়েছিল। আমি তখন স্টেশনে ছিলাম ন। তারপরও ঠিকাদারের সাথে কথা বলেছি তারা জানিয়েছিল ঈদের পরেই মাঠটি সংস্কার করে দিবে। আগামী সোমবারে ঠিকাদারকে নিয়ে বসা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, বিষয়টি সম্পর্কে আমি ভাল করে অবগত নই। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।‘

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ