logo
ads

দোয়ারাবাজারের গণধর্ষণ মামলার প্রধান আসামী অমল দাস গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৫ পি.এম
দোয়ারাবাজারের গণধর্ষণ মামলার প্রধান আসামী অমল দাস গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার  উপজেলায় স্বামী পরিত্যক্ত মহিলা গণধর্ষণ মামলার প্রধান আসামি ওই মহিলার দূর সম্পর্কের ভাসুর অমল দাসকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। 
গতকাল শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারকৃত অমল দাস (৪০) দোয়ারাবাজার উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ওই গণধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।
র‌্যাব-৯ সিলেটের এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, দোয়ারাবাজারের গণধর্ষণ মামলার আসামী অমল দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার বাবার বাড়ি থেকে দোয়ারাবাজারে মান্নারগাও ইউনিয়নের আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিলেন ওই মহিলা। তিনি বাবার বাড়ি থেকে সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় নেমে  সিএনজি অটোরিকশা খোঁজ করছিলেন। এসময় তার দূর সম্পর্কের ভাসুর দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত শৈলেন দাসের ছেলে সিএনজি অটোরিকশা চালক অমল দাস (৩৫) ও তার বন্ধু আংগুর মিয়া (৩৪) তাকে স্বজনের বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে সিএনজি অটোরিকশা তুলে নেয়। এরপর দোয়ারাবাজার  উপজেলার বিভিন্ন স্থানে আটকে রেখে রাতে জোরপূর্বক কয়েকবার ধর্ষণ করে। ভোরে আহত অবস্থায় শ্যামলবাজার (বান্দেরবাজার) এলাকায় ফেলে রেখে যায়। এসময় আরও তিন যুবক তাকে পাশবিক নির্যাতন করে। এপর সকালে তার স্বজনরা ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে সুনামগগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় অমল দাসসহ ৪ জনের নামে দোয়ারাবাজার মামলা করেন তিনি, মামলায় অজ্ঞাত আরও ৩-৪ জনের নাম রয়েছে। 
র‌্যাব জানিয়েছে, মামলা দায়ের পরপরই গণধর্ষণ মামলার সকল আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করা হয় এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন,‘ স্বামী পরিত্যক্ত মহিলা গণধর্ষণ মামলার মোট আসামী ৪ জন। প্রধান আসামী অমল দাসকে র‌্যাব গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ অন্য আসামীদের গ্রেপ্তার করার চেষ্টা করছে এবং মামলাটির তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ