logo
ads

স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে এমপি নুরুলের শোক প্রকাশ

হাবিবা আক্তার

প্রকাশকাল: ২৮ মার্চ ২০২৬, ০৪:৫১ পি.এম
স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে এমপি নুরুলের শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য  অ্যাড. নুরুল ইসলাম নুরুল। 
স্পীকারের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল। 
এক শোক বার্তায় সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সহধর্মিণী । তিনি সাবেক মন্ত্রী প্রয়াত মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরীর ছোট বোন ছিলেন।  তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার মাটিয়াপুর গ্রামের কৃতি সন্তান।
তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ঢাকার ইডেন  কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। তিনি মাটিয়াপুরে নিজ গ্রামে একটি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেছেন।
 আলোকিত নারী মিসেস দিলারা হাফিজ আজ বাংলাদেশ সময় সকাল ১১:২৯ ঘটিকায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ