সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১৮ লাখ টাকা মূল্যের ১৭ হাজার ১২০ পিস ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি।
শুক্রবার রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের মাছিমপুর বিওপির সদস্যরা বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের মাছিমপুর সীমান্তের গামারীতলা এলাকা থেকে ১১৯৭০ পিস ভারতীয় জুবিমাইড ক্যাপসুল, ৫ হাজার পিস ইসোনিক ট্যাবলেট ও ১২০ পিস ক্ল্যাসিড ইনজেকশন জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় ওষুধের আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ টাকা। ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা ওষুধ জব্দ করা সম্ভব হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি।বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে। মালিকবিহীন অবস্থায় ভারতীয় এসব ওষুধ জব্দ করা হয়েছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,‘ গোপন সংবাদের ভিত্তিতে বিশ^ম্ভরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব ওষুধ সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।

