logo
ads

মাটিয়ান হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশকাল: ২৬ মার্চ ২০২৬, ০৮:০৭ পি.এম
মাটিয়ান হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

ছবি:সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বর্ধিতাংশ আলমখালী হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজে গাফিলতি ও অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে মাটিয়ান হাওরপাড়ের কৃষকদের আয়োজনে আলমখালী বাঁধের উপর এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মোছায়েল আহমেদ, মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির শফিকুল ইসলাম, বড়দল গ্রামের কৃষক মাসুম আহমদ , মিসবাহ উদ্দিন,  মোমেন মিয়া, আজাদুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে বাঁধের কাজ সময়মত শেষ হয়নি। ২৮ ফেব্রুয়ারি কাজ করার কথা থাকলেও এখনও কাজ চলছে। অনিয়ম, দুর্নীতি ও অবহেলার কারণে ফসলরক্ষা বাঁধ নির্মাণ সম্পন্ন হয়নি। হাওরপাড়ের হাজারো কৃষকের বোরো ফসল হুমকির মুখে রয়েছে। উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন হাওরপাড়ের কৃষকরা।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ