সুনামগঞ্জের ছাতকে ১০ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে আশ্রব আলী (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্ভরপুর (নাগড়াখালী) গ্রামের আশ্রব আলীর নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার পুলিশ।আশ্রব আলী বিশ্বম্ভরপুর (নগড়াখালী) গ্রমের মৃত মজর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান মিজান।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) দুপুরে ওই কন্যা শিশুকে টাকার লোভ দেখিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে যায় দুই সন্তানের জনক আশ্রব আলী। গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে সে ওই কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলেও রেহায় পায়নি।এক পর্যায়ে বিষয়টি কাউকে না বলার শর্তে ছেড়ে দেয় ধর্ষক আশ্রব আলী। বিষয়টি কেউ জানলে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছিলো সে।
এদিকে, বাবাহারা শিশুটির মা অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার পরিচালনা করেন। ধর্ষকের কাছ থেকে ছাড় পেয়ে মায়ের কাছে বর্ররোচিত নির্যাতের কথা জানায় শিশু কন্যা।
মেয়ের সাথে ঘটা এই অন্যায়ের প্রতিকার চেয়ে পুলিশকে লিখিত অভিযোগ দিলে ওইদিন মধ্যরাতেই ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
নির্যাতিতা ওই কন্যা শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন মহল। তারা লম্পট এ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান মিজান জানান,ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুর মেডিক্যাল চেকাপ সম্পন্ন হয়েছে।

