logo
ads

দিরাই-শাল্লাকে অপরাধমুক্ত করে উন্নয়ন করা হবে - এমপি নাছির চৌধুরী

শাল্লা প্রতিনিধি

প্রকাশকাল: ২৫ মার্চ ২০২৬, ০৪:২৮ পি.এম
দিরাই-শাল্লাকে অপরাধমুক্ত করে উন্নয়ন করা হবে - এমপি নাছির চৌধুরী

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নাছির চৌধুরী বলেছেন,‘ শাল্লা উপজেলাকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। এলাকার চুরি বন্ধ করতে হবে। মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে।’
তিনি আরও বলেন, দিরাই-শাল্লাকে অপরাধমুক্ত করে উন্নয়ন করা হবে। এলাকার উন্নয়নে অনেক কাজ বাকি রয়েছে , তাই নিজেদের এলাকার উন্নয়নে প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের কোন সুযোগ সন্ধানীকে বিএনপিতে ঢুকতে দেওয়া হবে না।’ 
আজ বুধবার দুপুরে শাল্লা উপজেলা বিএনপি কতৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়ালের পরিচালনায় উপজেলা গণমিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভায় আরও বক্তব্য দেন, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গনেন্দ চন্দ্র সরকার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানি চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, নিত্যানন্দ দাস নিতাই, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ক্যাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ। 
দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগদান করেন তিনি।
 

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ