logo
ads

গণহত্যা দিবসে ৪৮ বীর শহিদ মুক্তিযোদ্ধার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ২৫ মার্চ ২০২৬, ০২:৫৭ পি.এম
 গণহত্যা দিবসে ৪৮ বীর শহিদ মুক্তিযোদ্ধার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ

ছবি:এফ টিভি

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে সদর উপজেলার ডলুরায় ৪৮ শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে  বুধবার (২৫ মার্চ ) সকাল ১১ টায় ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন , জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন, জেলা, সদর ও ইউনিয়ন
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা আনসার ও ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এরপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ে। 
সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন , সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পালের পরিচালনায়  আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার,  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, জাহাঙ্গীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহাম্মেদ প্রমুখ।
সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পড়ান ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা জমির উদ্দিন মাসুক। পরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ