logo
ads

কথা দিচ্ছি সুনামগঞ্জের মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকব-এমপি নুরুল

লিপসন আহমেদ

প্রকাশকাল: ১৮ মার্চ ২০২৬, ০৩:১০ পি.এম
কথা দিচ্ছি সুনামগঞ্জের মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকব-এমপি নুরুল

ছবি:এফ টিভি

সুনামগঞ্জে ৪ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
বুধবার (১৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যােগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।  
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪শতাধিক মানুষের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.নুরুল ইসলাম নুরুল।  
এসময় তিনি বলেন,  এই এলাকার মানুষ আমাকে নির্বাচনে যে ভালোবাসা দেখিয়েছেন সেটা আমি কখনও ভুলব না। আমি  কথা দিচ্ছি এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি এই অঞ্চলের মানুষদের সুখে দুঃখে  সব সময় পাশে থাকব এবং এই অবহেলিত সদর-বিশ্বম্ভরপুরকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করব।
এসয়ম উপস্থিত ছিলেন,  চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. শামছুল হক, সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল মিয়া, সহ-সভাপতি মো. এনামুল হক, পরিচালক মো. নূরে আলম, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, মোবারক হোসেন, শফিকুল ইসলাম, মো. আবু সুফিয়ান, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, মো. সাইফুল্লা হাসান জুনেদ, কামাল হোসেন, মো. মোস্তাক আহমদ, মো. এনামুল হক এনাম, মো. আকবর আলী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ