logo
ads

মল্লিকপুর হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘের কোরআন শিক্ষা কোর্সের পুরষ্কার বিতরণ

রুহুল আমিন

প্রকাশকাল: ১৬ মার্চ ২০২৬, ০৪:০৭ পি.এম
মল্লিকপুর হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘের কোরআন শিক্ষা কোর্সের পুরষ্কার বিতরণ

ছবি:এফ টিভি

পৌর শহরের মল্লিকপুর হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ তত্বাবধানে  কোরআন শিক্ষা কোর্সের পুরস্কার  অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জোহরের নামাজের পর সংগঠনটির আয়োজনে মল্লিকপুর কেন্দ্রীয় জামে মসজিদে ২য় তলায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এলাকার মুরুব্বি আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সাবেক প্যানেল মেয়র জনাব আহমদ নূর, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের  সভাপতি ফয়জুন নূর মিয়া  ,মল্লিকপুর মসজিদের ক্যাশিয়ার সামসুল হক, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান মন্জুর আলী, হাফেজ আলী, মা জাহিদুল,  আবুল কাশেম, জালাল উদ্দীন রুমি প্রমুখ। প্রসঙ্গত,মাহে রমজানে এ বছর হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘটনটিতে ১৫০ জন শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণিতে কোরআন শিক্ষা কোর্সে ভর্তি করা  হয়। এরমধ্যে নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং মেধাতালিকায় উত্তীর্ণদের পুরস্কার প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ