logo
ads

জামাই পাড়া থেকে নিখোঁজ সেই নববধূর অবস্থান শনাক্ত করেছে পুলিশ

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ১৬ মার্চ ২০২৬, ০২:৪২ পি.এম
জামাই পাড়া থেকে নিখোঁজ সেই নববধূর অবস্থান শনাক্ত করেছে পুলিশ

ছবি:এফ টিভি

পৌর শহরের জামাইপাড়ায় বেড়াতে এসে জামাইকে রেখে উধাও হয়ে গেছে ১১ দিনের নববধূ। স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বামী। নিখোঁজ নববধূর নাম জয়া দাস (২০)। তিনি জামালগঞ্জ উপজেলার কলোক্তা গ্রামের বাসিন্দা নিপেশ দাসের মেয়ে। জামাইপাড়া থেকে বউ উধাওয়ের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহরে। পুলিশ নিখোঁজকে উদ্ধার করতে কাজ শুরু করেছে। জানা গেছে', বিয়ের ১১ দিনের সময় জামালগঞ্জের দম্পতি সুনামগঞ্জ পৌর শহরের জামাইপাড়া এলাকায় কাকার বাড়িতে বেড়াতে এসেছিলেন। একসময় স্বামীকে ফার্মেসিতে ওষুধের জন্য বাজারে পাঠিয়ে বাসার সামনে ভাইয়ের সাথে দেখা করার কথা বলে বের হন জয়া দাস। এরপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। খুঁজে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে শনিবার (১৪ মার্চ) রাত ১০টায় সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বললেন, কাকতালীয় ভাবে এলাকার নামের সাথে ঘটনার কিছুটা মিল থাকায় এটা 'টক অব দ্যা টাউন' হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনা জানানোর পর পর জিডি নিয়ে পুলিশ নিখোঁজকে উদ্ধারের কাজ শুরু করেছে। ইতোমধ্যে তার সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছে। খুব শীগ্রই আমরা তাকে হেফাজতে নিয়ে আসতে পারবো।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ