logo
ads

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেনতা বৃদ্ধিতে শহরে র‌্যালি

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ১৪ মার্চ ২০২৬, ০১:৫৬ পি.এম
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেনতা বৃদ্ধিতে শহরে র‌্যালি

ছবি:এফ টিভি

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনা ও জনসচেনতা বৃদ্ধিতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা শাসন ও পৌরসভার উদ্যোগে এই র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি চলাকালীন সময়ে বিভিন্ন এলাকায় মশা নিধন করা হয়। এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পৌরসভার প্রশাসক ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক অসীম কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার, সুনামগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েছ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন,‘ শহরের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি পৌর এলাকার বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি করা হবে। স্বেচ্চাসেবক টিম গঠন করা হবে, তারা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক কাজ করবেন।’

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ