logo
ads

তাহিরপুরে বৃষ্টির পর হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ইউএনও মানিক

শওকত হাসান, তাহিরপুর 

প্রকাশকাল: ১৩ মার্চ ২০২৬, ০৮:৩১ পি.এম
তাহিরপুরে বৃষ্টির পর হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ইউএনও মানিক

ছবি:এফ টিভি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাম্প্রতিক বৃষ্টিপাতের পর বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।
শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের বর্তমান অবস্থা দেখতে এ পরিদর্শন করা হয়।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মনির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা ফসল রক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।

পরিদর্শনের সময় কর্মকর্তারা বিভিন্ন হাওরের বাঁধের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং কোথাও দুর্বলতা থাকলে দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এছাড়া বাঁধ রক্ষণাবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলোকে সতর্ক থাকারও আহ্বান জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে হাওরের ফসল রক্ষা বাঁধগুলো আমরা সরেজমিনে পরিদর্শন করছি। কোথাও যাতে কোনো ঝুঁকি তৈরি না হয় সেজন্য প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। বাঁধের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে কৃষকদের বোরো ধানের ফসল নিরাপদ থাকে।
তিনি আরও বলেন, হাওর অঞ্চলের কৃষকদের একমাত্র ভরসা বোরো ধান। তাই ফসল রক্ষা বাঁধের বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ