logo
ads

তাহিরপুরে রতনশ্রী স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শওকত হাসান, তাহিরপুর

প্রকাশকাল: ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৭ পি.এম
তাহিরপুরে রতনশ্রী স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রতনশ্রী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার রতনশ্রী গ্রাম সংলগ্ন মাটিয়ান হাওরে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার শিক্ষার্থী, তরুণ সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শওকত হাসান, সমাজকর্মী তারেক মিয়া, রুবেল রানা, আজিমুল ইসলাম বাবলু, মিনহাজুল, আয়ন, স্বপন, সর্নব, রাজন, শিবলু, ফাহিম, হাসান, অমিত, সাগর, নাসিম, আকাশ প্রমুখ। 

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া এলাকার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ