logo
ads

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ বাড়ল

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ১১ মার্চ ২০২৬, ০১:৩৩ পি.এম
বিভাগীয় শহরে অকটেন–পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ বাড়ল

ছবি: সংগৃহীত

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহের হার বাড়াল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগে অকটেন–পেট্রোলের গড় বিক্রি থেকে ২৫ শতাংশ হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন তা ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনপ্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ করা হবে। অর্থাৎ, বিভাগীয় শহরে অকটেন–পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ বাড়ল। আজ বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিপিসি জানিয়েছে, হ্রাসকৃত বরাদ্দের যথাযথ সরবরাহ নিশ্চিত করতে তাদের অধীন বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা ও ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সুত্র: প্রথম-আলো

 

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ