logo
ads

সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোতে বিজিবির কড়াকড়ি

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ৩০ মার্চ ২০২৬, ০২:৫৯ পি.এম
সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোতে বিজিবির কড়াকড়ি

ছবি:এফ টিভি

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধের পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সিলেটের বিভিন্ন তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিতে গত ২৫ মার্চ থেকে সিলেট নগরের দুটি ডিপোতে বিজিবির দুই প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে সদস্যরা মোতায়েন রয়েছেন।
মোতায়েনকৃত সদস্যরা ডিপো এলাকায় নিয়মিত টহল দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছেন। একই সঙ্গে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধ এবং সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এলসিপি পয়েন্ট দিয়ে যাতায়াতকারী ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো ফেরার পথে তেল পাচার করছে কি না, তা নিয়মিত তদারকি করা হচ্ছে।
এ ছাড়া এলাকার তেল পাম্প মালিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে আরও জনবল মোতায়েন করে নজরদারি বাড়ানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ