logo
ads

অবৈধ তেল মজুতকারীদের তথ্য  দিলেই মিলবে এক লাখ টাকা পুরস্কার

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ৩০ মার্চ ২০২৬, ০২:৩৯ পি.এম
অবৈধ তেল মজুতকারীদের তথ্য  দিলেই মিলবে এক লাখ টাকা পুরস্কার

ছবি:এফ টিভি

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিলে সহায়তাকারীর জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকারের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে চোরাই/অবৈধ মজুতদারির ব্যাপারে তথ্য প্রদানকারীকে আর্থিক পুরস্কার প্রদানের বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সিদ্ধান্ত গ্রহণ করেছে। চোরাই/অবৈধ জ্বালানি তেল মজুতের বিষয়ে তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সম্মানী প্রদান করা হবে।

তথ্য প্রদানকারীর যাবতীয় পরিচয় গোপন রাখা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এছাড়াও, সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্য প্রদানকারীর পুরস্কারের অর্থ প্রাপ্তি নিশ্চিত করবেন। আর্থিক সম্মানী সকল ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থার জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে
উল্লেখ্য, জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে এর আগে সরকার ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা আইনি ব্যবস্থা নিয়েছিলো। তবে এসব পদক্ষেপে কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে।


 

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ