logo
ads
সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান

তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জন আটক

তামিম রায়হান

প্রকাশকাল: ৭ মার্চ ২০২৬, ০৪:৫২ পি.এম
তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জন আটক

জুয়া খেলার সময় আটক ৬ জন

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে তাস দিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার  রাতে ৪ টার দিকে উপজেলার রঙ্গারচর ইউনিয়ন এলাকার ছমেদনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রঙ্গারচর ইউনিয়নের ছমেদনগর গ্রামের জামাল মিয়ার একতলা পাকা বাড়িতে একদল ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে।

আটকরা হলেন ছমেদনগর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে জামাল মিয়া (৩৫), বনগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে মোহাম্মদ শামসুল হক (৫০), ছমেদনগর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মো. শাহ আলম (৪০), বনগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৮), বনগাঁও গ্রামের আরমান আলীর ছেলে মো. ইয়াসিন (২৬) এবং দোয়ারাবাজার উপজেলার রামপুর গ্রামের মৃত রইছ আলীর ছেলে মো. রহিম আলী (৪৬)।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন সেখ ফোকাস টিভি কে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ