logo
ads

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুটের অভিযোগে আটক ৬

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ৫ মার্চ ২০২৬, ১০:০১ পি.এম
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুটের অভিযোগে আটক ৬

ছবি:সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের একটি সড়ক থেকে রাতের আঁধারে ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় আড়াই কিলোমিটার সড়কের ইট তুলে লুটপাটের ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে প্রশাসন। তবে তাতক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় এখনও জানায়নি পুলিশ।  

উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইয়র বিজিবি ক্যাম্প সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আইয়র বিজিবি ক্যাম্প সড়কটি সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় এইচবিবি (হেরিং বোন বন্ড) পদ্ধতিতে নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি সড়কটিতে সরকারি উদ্যোগে মাটি কাটার কাজ শুরু হবে—এমন খবর ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা রাতের আঁধারে প্রায় আড়াই কিলোমিটার সড়কের ইট তুলে নিয়ে যায়।

এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল অভিযোগপত্রে উল্লেখ করেন, সরকারি অর্থে কেনা নির্মাণসামগ্রী এভাবে লুটপাট হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বেশ কিছু সরকারি ইট উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, সরকারি ইট লুটপাটের ঘটনায় জড়িত ছয়জনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানে পুলিশ, বিজিবি, আনসার সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক সিলেট ভয়েসকে জানান, রাস্তা থেকে ইট লুটের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান আছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুত্র: সিলেট ভয়েজ

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ