পুরো ২০ ওভার ব্যাট করতে পারল না নিউ জিল্যান্ড। আভিশেক শার্মার করা ১৯তম ওভারে শেষ বলে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়লেন জ্যাকব ডাফি। ৫ বলে তিনি করলেন ৫ রান।
২৫৫ রান তাড়ায় নিউ জিল্যান্ড অলআউট হলো ১৫৯ রানে। ৯৬ রানে জিতে শিরোপা ধরে রাখল ভারত। ফাইনালে কোনো দলের এটাই সর্বোচ্চ রান ও সবচেয়ে বড় জয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে এই প্রথম জিতল ভারত। প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখল তারা। সব মিলিয়ে জিতল তৃতীয় শিরোপা। ছাড়িয়ে গেল দুটি করে শিরোপা জেতা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। আরও একবার ফাইনালে হারল নিউ জিল্যান্ড। সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়া দলটি ফাইনালে একেবারেই লড়াই জমাতে পারল না।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, আভিশেক ৫২, ইশান ৫৪, পান্ডিয়া ১৮, সুরিয়াকুমার ০, তিলাক ৮*, দুবে ২৬*; হেনরি ৪-০-৪৯-১, ফিলিপস ১-০-৫-০, ডাফি ৩-০-৪২-০, ফার্গুসন ২-০-৪৮-০, স্যান্টনার ৪-০-৩৩-০, রাভিন্দ্রা ২-০-৩২-১, নিশাম ৪-০-৪৬-৩)
নিউ জিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ (সাইফার্ট ৫২, অ্যালেন ৯, রাভিন্দ্রা ১, ফিলিপস ৫, চ্যাপম্যান ৩, মিচেল ১৭, স্যান্টনার ৪৩, নিশাম ৮, হেনরি ০, ফার্গুসন ৬*, ডাফি ৩; আর্শদিপ ৪-০-৩২-০, পান্ডিয়া ৪-০-৩৬-১, আকসার ৩-০-২৭-৩, বুমরাহ ৪-০-১৫-৪, ভারুন ৩-০-৩৯-১, আভিশেক ১-০-৫-১)

