logo
ads

ওয়াসিফের অলরাউন্ডার নৈপুণ্যে সুনামগঞ্জের জয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পি.এম
ওয়াসিফের অলরাউন্ডার নৈপুণ্যে সুনামগঞ্জের জয়

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

প্রথম ম্যাচের মতো টস ভাগ্য পক্ষে না গেলেও জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ২য় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে সুনামগঞ্জ। ওয়াসিফ আকবরের অলরাউন্ডার নৈপুণ্যে ও দৃঢ়তায় ৩ উইকেটে জয় পেয়েছে সুনামগঞ্জ। বল হাতে ১ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে দলকে খাদের কিনারা থেকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার নায়ক তিনি। 

বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে সিরাজগঞ্জের মুখোমুখি হয় সুনামগঞ্জ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে সিরাজগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ১৮০ রান সংগ্রহ করে। প্রথম ৩০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ৯০ রান করে সিরাজগঞ্জ। তবে এরপরই ৭ম উইকেটে শক্ত প্রতিরোধ গড়ে তুলে ২০ ওভারে আরও ৯০ রান যোগ করে সিরাজগঞ্জ। ৩৪.৫ ওভারে দলীয় শতক স্পর্শ করা সিরাজগঞ্জ পরবর্তি ১৫.১ ওভারে আরও ৮০ রান করে। সিরাজগঞ্জের সজীব আহমেদ দলীয় সর্বোচ্চ ও ইনিংসের প্রায় অর্ধেক ১৫৬ বলে ৮১ রান করেন। এছাড়াও সজীব হোসেন ৫২ বলে ৪২, কে.এম সোহান ৫২ বলে ৩১, মারুফ ৬ বলে ৯, তুষার ৯ বলে ৩, মঈন ৮ বলে ২, সবুজ ১৪ বলে ৫ রান করেন। 

সুনামগঞ্জের সজীব সরকার ১০ ওভারে ১৪ রানে ২ উইকেট নেন, যার মধ্যে মেডেন ছিল ৪টি। মাছুম আহমেদও ১০ ওভারে ১৪ রানে ২ উইকেট নেন, মেডেন ওভার নিয়েছেন ৩ টি। এছাড়াও ওয়াসিফ আকবর ৮ ওভারে ৩৬ রানে ১ উইকেট, তোফায়েল আহমেদ ৯ ওভারে ৫৮ রানে ১ উইকেট পান। অপরদিকে সাদ্দাম হোসাইন ৬ ওভারে ২৪ রান, মেহেদী আরিফ ৪ ওভারে ১৯ রান ও আতাউর ফাহিম ৩ ওভারে ১০ রান দিয়ে রানের চাকা আটকে রেখেছেন, তবে উইকেট পাননি। 

দ্বিতীয় ইনিংসে ১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সুনামগঞ্জ বিপর্যয়ের মুখে পড়ে সুনামগঞ্জ। ৫ উইকেট হারায় মাত্র ৪৫ রানে। এসময় দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ওয়াসিফ আকবর। তার পাল্টা আক্রমণ ও সজীব সরকারের একপ্রান্ত ধরে খেলায় ম্যাচে ফিরে সুনামগঞ্জ। ৫৭ বলে ৬৯ রান করে ওয়াসিফ আকবর যখন আউট হন তখন জয় থেকে ৩৫ রান দূরে ছিল সুনামগঞ্জ। তবে পথ হারাতে দেননি অধিনায়ক সাদ্দাম হোসেন। তার ১৪ বলে ২২ রানে ক্যামিও ও একপ্রান্ত ধরে রেখে সজীব সরকারের ৫৫ বলে ৩৩ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ের সৌজন্যে ৫৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সুনামগঞ্জ।  

সিরাজগঞ্জের ইমরান সরকার ১০ ওভারে ২৮ রানে ২টি, কে.এম সোহান ১০ ওভাওে ৩৩ রানে ২টি ও মাহফুজুল ৮ ওভাওে ৩৩ রানে ৩ উইকেট পান।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ