logo
ads

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পি.এম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের  দাম বাড়ল ২২৩ টাকা

ছবি: সংগৃহিত

ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন ঘোষণায়, আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (অপারেটরের প্লান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ) ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা করা হয়েছে। ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ দশমিক ৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১ দশমিক ৯৫ টাকা করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম সেপ্টেম্বর মাসে ছিল লিটারপ্রতি ৭৩ দশমিক ০৯ টাকা।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ