logo
ads

হাওর ও নদী রক্ষা আন্দোলনের ধর্মপাশা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পি.এম
হাওর ও নদী রক্ষা আন্দোলনের ধর্মপাশা  উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

ছবি: এফটিপি

হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ধর্মপাশা উপজেলা শাখার দ্বি বার্ষিক প্রথম সম্মেলন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকেলে ধর্মপাশা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে শাহ্ কুতুকে সভাপতি ও ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এর আগে ধর্মপাশা উপজেলা কমিটির আহ্বায়ক শাহ কুতুবের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিন শাহ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, সদস্য মুন্না চৌধুরী।

হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। হাওরাঞ্চলের পর্যটন ব্যবস্থাপনায় সুদুর প্রসারি পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রকৃত কৃষকদের প্রণোদনা প্রদান এবং দুর্গম হাওর এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ এবং নদ-নদী, খাল-বিল দখলমুক্ত করতে হবে । প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার নিশ্চিত করা এবং জলাশয় ইজারা প্রক্রিয়ায় অনিয়ম বন্ধ করার বিষয়ে দাবি জানান।

নবগঠিত ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি সাকিন শাহ, আব্দুল আউয়াল, আব্দুল্লাহ আল আজাদ রাজু, মো. মানিক মিয়া, জুয়েল আহমেদ, শাহিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক: নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক: মো. শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক হৃদয় আহমেদ, বাঁধ বিষয়ক সম্পাদক  সুমন মির্জা , বাঁধ বিষয়ক সম্পাদক সাজ্জাদুর শাহ্, দপ্তর সম্পাদক জুলহাস আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ বিলকিস, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ডালিম আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনির হোসেন, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট ফয়সাল আহমেদ জুমদার, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা, বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক অন্তর আহমেদ, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক বিপ্লব সরকার, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক মো. মোছাব্বির হোসেন, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কমিটির নির্বাহী সদস্যরা হলেন, হুমায়ূন কবির, হামীম আহমেদ, মো. সাফায়েত উল্লাহ, কবির, ওলি আউয়াল, আশিক নুর, এনামুল হক, নাজমুল হক সজীব, সালাম মড়ল, মামুন, আমিনুল ইসলাম।

 

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ