logo
ads

সুনামগঞ্জ শহর মাদকমুক্ত গড়ার অঙ্গীকার

আহমেদ নাফিস জিসান

প্রকাশকাল: ২১ এপ্রিল ২০২৬, ০৭:২১ পি.এম
 সুনামগঞ্জ শহর মাদকমুক্ত গড়ার অঙ্গীকার

ছবি: এফ টিভি

মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন’, আসুন সুন্দর ও সুস্থ সুনামগঞ্জ পৌর শহরকে মাদকমুক্ত গড়তে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি’ শ্লোগানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার ৯টি ওয়ার্ডের সচেতন যুব সমাজ ও বিভিন্ন শ্রেণির নাগরিকরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, সুনামগঞ্জ পৌর শহরকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে আমরা একতাবদ্ধ হয়েছি। এই সামাজিক আন্দোলনে শহরের সকল শ্রেণি পেশার সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। শহরের যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের বাসিন্দা ফামু, আশরাফুল, সাবিদ ও শাকিল,  ২ নং ওয়ার্ডের বাসিন্দা অপু ও রুহাদ, ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবু সালেহ, শামীম, হৃদয়, মাসুম, সাইফুল ইসলাম রাহি, ৪নং ওয়ার্ডের বাসিন্দা রুবেল ও সিফাত, ৫ নং ওয়ার্ডের বাসিন্দা জুবায়ের আহমেদ ও রাহি, ৬নং ওয়ার্ডের বাসিন্দা নাঈম, নিহাল, রুমন, সায়মন, সাকিব, জিসান, মনিরুল ইসলাম মনির, জিসান, ঈসান ও আমির হোসেন, ৭নং ওয়ার্ডের বাসিন্দা তাহহিদ ও মছলু, ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ভোবেল ও তুষার, ৯ নং ওয়ার্ডের বাসিন্দা রাজ প্রমুখ।
সভায় উপস্থিত বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আগামী ২৪ এপ্রিল শুক্রবার বিকাল ৪ টার সময় পুনরায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শহরের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে আমরা আরও বড় পরিসরে আলোচনায় বসবো।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ