logo
ads

প্রধানমন্ত্রীর সিলেট সফর ৩০ এপ্রিল নয়, আসছেন ২ মে

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১১ এপ্রিল ২০২৬, ০১:০৭ পি.এম
প্রধানমন্ত্রীর সিলেট সফর ৩০ এপ্রিল নয়, আসছেন ২ মে

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তারেক রহমান। তবে তার এ সফরের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন তিনি সিলেট আসবেন ২ মে।

আগের ঘোষিত সূচি অনুযায়ী, ৩০ এপ্রিল সিলেট সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু নতুন সূচি অনুযায়ী সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর।

শনিবার (১১ এপ্রিল) সিলেট সফরে এসে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরের দিন তারেক রহমান বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খননকাজের উদ্বোধন করবেন। এ ছাড়া একই দিনে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

এর আগে গত ১ এপ্রিল সিলেটে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট সফরে আসবেন।

উল্লেখ্য, গেল ২১ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ