logo
ads

ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পি.এম
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ছবি:সংগৃহীত

ইসরায়েলের হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। সে সময় ইসরায়েলের বিভিন্ন অংশ সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর দেশটির বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। জনসাধারণকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে মোবাইলে বার্তা পাঠানো হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে যে, ইহুদিবাদী শাসকগোষ্ঠী আকাশপথে আগ্রাসন চালিয়েছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের কেশভারদুস্ত এবং পাস্তুর জেলায় সাতটি ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন অবস্থিত। তার বাসভবনও হামলার লক্ষ্যবস্তু ছিল কি না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয় যায়নি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে যে, ইহুদিবাদী শাসকগোষ্ঠী আকাশপথে আগ্রাসন চালিয়েছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের কেশভারদুস্ত এবং পাস্তুর জেলায় সাতটি ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন অবস্থিত। তার বাসভবনও হামলার লক্ষ্যবস্তু ছিল কি না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ