সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মাহারাম-বড়গোপ কওমি মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বলেন, আপনারা দীর্ঘ সময় আমার বাবার পাশে ছিলেন। আমার বাবা হাজী ইউনুছ আলী তিন বারের ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁকে আপনারা বার বার নির্বাচিত করেছিলেন। আমি বাবার ন্যায় উত্তর বড়দল ইউনিয়নবাসী কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে চাই। এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
স্থানীয় মুরুব্বি উসমত আলীর সভাপতিত্বে ও ব্যবসায়ী মাহিবুর রহমানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, চানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিলু মিয়া, সহ সভাপতি আবু হানিফ, সাহাব উদ্দিন, শিক্ষক হুমায়ুন আহমেদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি দুলাল মিয়া, চানপুর গ্রামের বাসিন্দা রাজা মিয়া, ইউপি সদস্য মাইজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য দীন ইসলাম, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজান আহমেদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলী হোসেন, ওয়ার্ড যুবদলের সভাপতি বাবুল মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আ. হালিম প্রমূখ।