২১ অক্টোবর ২০২৬, ০২:২৮ পি.এম

জামালগঞ্জের বৌলাই নদীতে ডুবে তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রীর মৃত্যু

জামালগঞ্জের বৌলাই নদীতে ডুবে তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জের বৌলাই নদীর পানি ডুবে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রীর নাম অদিতী রায়ি ঐতি (৯)। সে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মনোজ রায়ের মেয়ে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল অদিতী রায়। আজ সকালে গ্রামের পাশের বৌলাই নদী থেকে লাশ উদ্ধার করা হয়। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ শহরের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে সাঁতার জানত না বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালগঞ্জের দুর্গাপুর গ্রামের অদিতী রায়ের পরিবার মোহনগঞ্জে বসবাস করেন। অদিতীর বাবা সেখানে একটি বেকারিতে চাকুরি করেন। সেই সুবাদে মোহনগঞ্জ শহরের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পড়াশুনা করত অদিতী। দুর্গাপূজার ছুঠিতে মা-বাবার সাথে গ্রামের বাড়ি দুর্গাপূজায় বেড়াতে এসেছিল সে।

পরিবার ও স্থানীয়দের ধারনা, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের নদীর ঘাটে গিয়ে সবার অলক্ষ্যে পানিতে পড়ে ডুবে যায়। হটাৎ করে তাকে বাড়িতে দেখেতে না পেয়ে আশপাশের বাড়িঘর ও নদীতে জাল ফেলে খোঁজা হয় কিন্তু গতকাল রাত পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। আজ বুধবার সকালে বাড়ির পাশের নদীতে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সুপারিশে  স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

বেহেলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবশীষ তালুকদার বলেন, মেয়েটি তার পরিবারের সাথে মোহনগঞ্জ শহরে থাকত।  ‍দুর্গা পূজার ছুটিতে বাড়িতে এসেছিল। গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল, পরিবার ও স্বজনদের ধারনা সবার অলক্ষ্যে সে বাড়ির পাশের নদীতে পড়ে গিয়েছিল। আজ সকালে নদীতে লাশ ভেসে উঠেছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, তৃতীয় শ্রেণির ওই স্কুল ছাত্রী সাঁতার জানত না বলে জানা গেছে। গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল, পরিবার ও স্বজনদের ধারনা পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। আজকে বাড়ির পাশের বৌলাই নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের অনুরোধে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে তার হস্তান্তর করা হয়েছে।