নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে খুন করার প্রতিবাদে ও খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের আলফাত স্কয়ারে ঘণ্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন , প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, দৈনিক প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি অ্যাড. মহসিন রেজা মানিক, এনটিভির নিজস্ব প্রতিবেদক দেওয়ান গিয়াস চৌধুরী, হাওর ও নদীরক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহানুর রহমান প্রমুখ। বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠিন শান্তির দাবি জানান।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য অ্যাড. আনিসুজ্জামান শামীম, দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, তাহিরপুর উপজেলা সরকারি শিক্ষক সমিতির সাবেক সভাপতি গোলাম সরোয়ার লিটন, আরটিভি, আমাদেরসময় ও এশিয়াপোস্টের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, চ্যানেল আই ও দৈনিক বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, হাওর ও নদীরক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমদ, দৈনিক আগামীরসময় ও ডিবিসি টেলিভিশনের সুনামগঞ্জজেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ, ঢাকা পোস্টের সুনামগঞ্জ জেলা প্রতিনিধ তামিম রায়হান, বাংলা টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আল হাবিব, মাইটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আবু হানিফ, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার আব্দুল হালিম প্রমুখ।