গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে রাষ্ট্রের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে শাল্লা উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যায়যায়দিন এর শাল্লা উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন সভাপতি এবং দৈনিক কালেরকণ্ঠ'র মাল্টিমিডিয়া ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজন (এস টি সুজন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে প্রবীণ সাংবাদিক যতীন চন্দ্র (জেসি) বিশ্বাসের সভাপতিত্বে এবং শান্ত কুমার তালুকদারের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট দেই বছর মেয়াদি প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির তালিকা এ মধ্যেই প্রকাশ করা হবে। নবগঠিত কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন, প্রবীণ সাংবাদিক যতীন বিশ্বাস (জেসি), দৈনিক সুনামগঞ্জের খবর এর স্টাফ রিপোর্টার পিসি দাস (পীযুষ), দৈনিক শাল্লার খবর এর সম্পাদক বাদল চন্দ্র দাস এবং বিজয়ের কণ্ঠ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তৌফিকুর রহমান তাহের।
সভায় সভাপতির বক্তব্যে যতীন চন্দ্র (জেসি) বিশ্বাস বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আমরা মূলধারার সাংবাদিকরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই এক প্ল্যাটফর্মে এসে এই সুন্দর কমিটি গঠন করেছি এবং উপজেলার সকল সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাব। নবগঠিত কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ সেবায় নিজেকে নিবেদিত রাখবে এই আমার বিশ্বাস।
সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা আশাবাদ ব্যক্ত করে জানান, দিলোয়ার হোসেন ও সন্দীপন তালুকদার সুজনের বলিষ্ঠ নেতৃত্বে শাল্লা উপজেলা প্রেসক্লাব আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।
এদিকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।