আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন উপলক্ষে ‘ডিজিটাল যুগ সঠিক তথ্য নিশ্চিতকরণ : অপতথ্যরোধে তথ্য অধিকারের ভুমিকা’ শ্লোগানে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সুনামগঞ্জ নাগরিক তথ্য অধিকার ফোরামের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা সচেতন নাগিরক কমিটি (সনাকের) সভাপতি কানিজ সুলতানা, সহ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, লেখক সুখেন্দু সেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, রীনা রানী ঘোষ ও মো: আশরাফুজ্জামান বাবলু, হাওর ও নদীরক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদ, জেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের সভাপতি মুজাহিদুল ইসলাম, মজনু, সহ-সভাপতি ওবায়দুল মুন্সী, ফারুক আহমদ, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক চৌধুরী নাছিম, জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশফিকুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্য বক্তারা বলেন, সুনামগঞ্জে’র সকল দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তথ্যপ্রাপ্তি নিশ্চিত হলে স্বচ্ছতা-জবাবহিদিতা বৃদ্ধি পাবে। কিছু দিন আগে সনাক-টিআইবি জেলার সরকারি দপ্তরসমূহের তথ্য অধিকার আইন ২০০৯, স্বপ্রণোদিত তথ্য প্রকাশ এবং অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি সংক্রান্ত জরিপের তথ্য প্রকাশ করেছে। সে আলোকে সকল সরকারি দপ্তরকে চিঠি দেয়া হয়েছে শতভাগ হালনাগাদ করার জন্য এবং আশা করছি সনাকের পরবর্তি ফলোআপে প্রতিটা দপ্তরের শতভাগ তথ্য হালনাগাদের চিত্র পাবো। অবাধ তথ্য প্রবাহের ফলে একদিকে যেমন দুর্নীতি কমবে এবং জনগন এর সর্বোচ্চ সুফল পাওয়ার সুযোগ পাবে।