সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত জেলা স্কাউট ভবনে সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৬ জন, সকল ভোটাগণই ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন- শান্তিগঞ্জ উপজেলার সাতগাঁও জীবদ্বারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, তিনি ১৭ ভোটে পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ছত্তার পেয়েছেন ১২ ভোট ও গোবিন্দগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান পেয়েছেন ৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, তিনি ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন পেয়েছেন ১৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন-সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান হাসান, তিনি ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামালগঞ্জের ভীমখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেন পেয়েছেন ১৫ ভোট ও বেহেলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুর হোসেন পেয়েছেন ২ ভোট। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন, শান্তিগঞ্জের সুরমা উচ্চ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম।
কেন্দ্র সচিব ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন। সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহণ ও প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।