দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বাধীন ৩৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪৬ জন প্রতিনিধি নিয়ে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ আজ শুক্রবার স্থানীয় একটি কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার তরুণ নেতৃত্বাধীন ৩৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং এসময় তারা দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার অঙ্গীকার করেন।
সনাক সুনামগঞ্জ’র সভাপতি কানিজ সুলতানার সভাপতিত্বে ও টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র সিলেট ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম এবং তথ্য অধিকার আইনের প্রয়োগে কৌশল ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি কোঅর্ডিনেটর মো. হোজ্জাতুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সুনামগঞ্জের ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস।
কর্মশালয় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ, আস্থা যুব ফোরাম (রূপান্তর), বন্ধুসভা (প্রথম আলো), হেলথ ওয়াচ যুব ফোরাম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ রোভার স্কাউট, বিএনসিসি, বাঁধন, সুরমা যুব ফোরাম, ওয়ার্ল্ড ভিশন যুব ফোরাম, বিশ^জন, সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি, লাল সবুজ সোসাইটি, আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠন, এক্সটেন্ড লজিক ডিবেটিং সোসাইটি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, সনাতনী বিদ্যার্থী সংসদ, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ব্লাড লিংক, ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশন, সন্ধানী যুব ফোরাম, সিএসটুআইটি, এইডিং হার্টস, ই-স্পোর্টস, হাওর ও নদী রক্ষা আন্দোলন, নাগরিক তথ্য অধিকার ফোরাম, স্বপ্তসুর সাংস্কৃতিক সংঘ, স্পন্দন, বন্ধন থিয়েটার, থিয়েটার সুনামগঞ্জ, হিস্ট্রি ক্লাব, সুনামগঞ্জ সরকারি কলেজ ও মাদকবিরোধী ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ সংগঠকগণ টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে যার যার সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন।