সুনামগঞ্জে স্কুল শিক্ষার্থী অভিভাবক, রেড ক্রিসেন্ট ও ক্যাবের সদস্য এমদাদুল হক শাহজাহানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টায় সচেতন অভিভাবক, ক্যাবের উদ্যোগে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন, অ্যাড. এনাম আহমদ, অ্যাড. শাহীনুর রহমান, শওগত উছমানী চৌধুরী তিমন ,তছদ্দুক রেজা ইমন, মো. শেরুজ্জামান, মো. ফারুক মিয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থী অভিভাবক মো. এমদাদুল হক শাহজাহানের উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।