১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পি.এম

দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের সাথে প্রীতি ম্যাচ খেললেন আইনজীবী শিশির মনির

দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের সাথে প্রীতি  ম্যাচ খেললেন আইনজীবী শিশির মনির

সুনামগঞ্জের দিরাইয়ে দিরাই মর্নিং ফুটবল টিমের সদস্যদের সাথে প্রীতি ম্যাচ খেলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

​আজ সকালে দিরাই উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে উভয় দলের খেলোয়াড়রাই একই জার্সি পরে অংশ নেন। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। ​খেলা শেষে দিরাই মর্নিং ফুটবল টিমের সদস্যরা আইনজীবী শিশির মনিরের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

দিরাই মর্নিং ফুটবল টিমের সভাপতি আশিষ ভৌমিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রণয় দেবনাথ, সাংবাদিক পাবেল হাসান ও আব্দুল্লাহ রাজী। এ সময় দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমরান হোসাইনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।