আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সুন্দর, সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন করার লক্ষ্যে রায়পাড়া ও সোমপাড়া সর্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর সোমবার পূজা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. এন. সি. রায় নান্টু।
সভায় সর্বসম্মতিক্রমে সুমন সাহাকে সভাপতি এবং সাগর রায়কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় নতুন কমিটির মাধ্যমে দুর্গাপূজার সার্বিক আয়োজন, পূজার শৃঙ্খলা, নিরাপত্তা ও অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় পূজা কমিটির সদস্যদের মধ্যে মদন রায়, জগন্নাথ রায়, সন্তোষ রায়, কৃষ্ণ রায়, নূপুর চৌধুরী, বাদল সোম, অনু সোম, ডা. অমর রায়, গৌতম সাহা, বিপ্লব দে, চন্দন সাহা, বিপুল রায়, মিঠু রায়, প্রদীপ রায়, বাপ্পি রায়, যতন দেব, বাপন রায়, কৃষ্ণ বিশ্বাস, হারাধন রায়, কালিপদ পাল, সুদীপ রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।