৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পি.এম

দিরাইয়ে মাদকবিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত

দিরাইয়ে মাদকবিরোধী  র‌্যালি ও সভা অনুষ্ঠিত

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে' এই প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে দিরাই মর্নিং ফুটবল টিমের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ​

দিরাই থানা পয়েন্ট থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা আজকের নেশা, কালকে লাশ, ভোরবেলা মাঠে আয়, নেশার গলি ত্যাগ করুন, এবং একটি বল একটি ব্যাট, মাদকমুক্ত হোক পরিবেশসহ নানান স্লোগান দেন।

​র‍্যালি শেষে থানা পয়েন্ট চত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে ও দিরাই মর্নিং ফুটবল টিমের সদস্য আব্দুল রাজীর পরিচালনায় সভায় বক্তব্য দেন, দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উবায়দুল হক, মর্নিং ফুটবল টিমের সিনিয়র সদস্য প্রভাষক আশিষ ভৌমিক, প্রণয় দেবনাথ, পাবেল হাসান ও সাইদুর রহমান।​

​বক্তারা মাদকাসক্তদের অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসার আহ্বান জানান এবং আগামী দিনেও যুবসমাজকে রক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন মর্নিং ফুটবল টিমের সদস্য মনসুর আহমেদ, তামিম আহমেদ, জাবের আহমেদ, আনহার আহমেদ প্রমুখ।