৮ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পি.এম

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের পরিচিতি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের  পরিচিতি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দির প্রাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিমল তালুকদারের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক অ্যাড. কুশল রাজ পালের সঞ্চালনায় সভায় পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগঠনের পূজা সম্পাদক অমিত চক্রবর্তী। 
সভায় নতুন কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন জেলা পূজা উদযাপন পরিষদের সদ্য বিদায়ী সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়। সভায় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা যোগেশ্বর দাস, কৃষ্ণ গোপাল গোস্বামী, জেলা পূজা উদযাপন পরিষদের  সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী। 
সভায় আরও বক্তব্য দেন, অ্যাড. বিপ্লব ভট্টাচার্য,  নারায়ন চক্রবর্তী,  চঞ্চল কুমার লোহ, বিধান চন্দ্র দাস, নন্দন রায়, বিজিত মৈত্র, সমীর দে, মিন্টু  চৌধুরী প্রমুখ। 
সভায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন  শীলা বসু, সন্তোষ রায় সন্তো, জ্যোতিভূষণ রায় তালুকদার, সুদীন পাল,  সিদ্ধার্থ এষ বলাই, স্বপন দেব, শংকর বনিক, চন্দন দাস, চয়ন দেব, বিপ্লব তালুদার, রতীশ গোস্বামী, অমর চক্রবর্তী,  মণিকাঞ্চন দাস, সেতুল দাস, মলি রায়, সীমা নাগ, কাজল চন্দ, অজন্তা পাল, মাধবী তালুকদার, পিনাক দাস, সুকান্ত রায়, গৌতম দাস, তপন কর্মকার, নিমাই চাদ চৌধুরী, শিবু পোদ্দার,বিধান বনিক, সুমন দাস, সুষেন পাল প্রমুখ।