৭ আগস্ট ২০২৬, ১১:১৭ পি.এম

আগামীকাল ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আগামীকাল ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সুনামগঞ্জ শহরের ১৫টি এলাকায় আগামী শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে সড়ক ও জনপদ বিভাগের সামনের ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলো হলো: পিটিআই স্কুল এরিয়া, আমপাড়া, জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড, সোমপাড়া, আরপিন নগর (আংশিক), মুক্তারপাড়া, পৌরবিপনি, কালীবাড়ী, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট এলাকা এবং এসপি বাংলো এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ। এ তথ্য জানিয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী।