৭ জুন ২০২৬, ০৩:১৭ পি.এম

পুশ-ইন ঠেকাতে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবির টহল জোরদার ও মাইকিং

পুশ-ইন ঠেকাতে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবির টহল জোরদার ও মাইকিং

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর অবৈধ পুশ-ইন ঠেকাতে জেলার ৯০ কিলোমিটার সীমান্তে নজরদারী ও টহল জোরদার করেছে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন। 
রোববার (০৭ জুন) দুপুরে সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। 
বিজিবি'র তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের  সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যাতে অবৈধ পুন-পুশ না করতে পারে সেই জন্য শনিবার রাত থেকে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ১৯ টি বিওপির বিজিবির সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। পাশাপাশি পুশ-ইন প্রতিরোধে স্থানীয়দের সচেতন করতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় পুশ-ইন ঠেকাতে, অপরিচিত কাউকে বা কিছু দেখতে পেলে টহল টিম ও স্থানীয় বিজিবি ক্যাম্পকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। 


বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান,  দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তাই পুশ-ইন ঠেকাতে সুনামগঞ্জের সকল সীমান্তে নজরদারী ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তের লোকজনদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে।