১১ মে ২০২৬, ০৯:০৭ পি.এম

‘এশিয়া পোস্ট ওয়াশিংটন পোস্টের মত আন্তর্জাতিক মানের গণমাধ্যম হবে’

‘এশিয়া পোস্ট ওয়াশিংটন পোস্টের মত আন্তর্জাতিক মানের গণমাধ্যম হবে’


 
নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এর সুনামগঞ্জে উদ্বোধনী আনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে রবিবার রাতে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রথমে আলোচনা সভা, পরে ‘কেক কাটা’ হয়।
এশিয়া পোস্টের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুন রশিদ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও প্রথমআলোর স্টাফ রিপোর্টার অ্যাড.খলিল রহমান।
আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল গণমাধ্যম আধুনিক গণমাধ্যম। কাগজের খবর মানুষের কাছে পৌঁছার আগেই ডিজিটাল গণমাধ্যমে মানুষ ঘুম থেকে উঠেই মোবাইল ফোনে দেখে নেয়। আমরা করি এশিয়া পোস্ট একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে ওয়াশিংটন পোস্টের মত আন্তর্জাতিক মানের একটি গণমাধ্যম হবে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করবে। এশিয়া পোস্ট ভাল করুক, কারণ ভাল না করলে ঠিকে থাকা যাবে না। যাই কিছু ঘটুক মানুষ সত্যিটাই খোঁজে নেয়। ’
এছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন, দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার অ্যাড. এ আর জুয়েল, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার আকরাম উদ্দিন, এনটিভি ইউরোপের বিশ্বম্ভরপুর প্রতিনিধি জিয়াউর রহমান, পূবালী ব্যাংক কর্মকর্তা আনিসুল হক চৌধুরী মুন, ডিবিসির জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহানুর রহমান। আলোচনা সভার পর কেক কাটেন উপস্থিত অতিথিগণ।  
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মেহেদী হাসান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সংস্কৃতিকর্মী রিপন চন্দ, এখন টিভির জেলা প্রতিনিধি লিপসন আহমদ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া আহমদ, দেশ টিভির জেলা প্রতিনিধি সাবাজ মান্না, দৈনিক কালেরকণ্ঠের ডিজিটালের জেলা প্রতিনিধি সায়াদ হোসেন সবুজ, সংস্কৃতিকর্মী অমিত দাস গুপ্ত, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার তুর্য দাস, জিৎ দেব, ফোকাস টিভির স্টাফ রিপোর্টার তানজিল হাসান, হাবিবা আক্তার, রুহুল আমিন, হাফসা আক্তার, সংস্কৃতিকর্মী ফারহান চৌধুরী, বিশাল দাস প্রমুখ।