৭ মে ২০২৬, ০৯:২০ পি.এম

তিন বছর খাজনা না দিলে জমি খাসের প্রস্তুতি সরকারের, এসিল্যান্ডের সতর্কবার্তা 

তিন বছর খাজনা না দিলে জমি খাসের প্রস্তুতি সরকারের, এসিল্যান্ডের সতর্কবার্তা 

পরপর তিন বছর জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে সংশ্লিষ্ট জমি খাস করার প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে দ্রুত বকেয়া খাজনা পরিশোধের জন্য জমির মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও ধর্মপাশা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন। তিনি বলেন, জমির মালিকানা সুরক্ষায় নিয়মিত ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, যেসব জমির মালিক পরপর তিন বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি, তাদের জমি খাস করার প্রক্রিয়া শুরু হতে পারে। তাই দ্রুত নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিস অথবা অনলাইনের মাধ্যমে খাজনা পরিশোধ করার অনুরোধ জানান তিনি।